সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যক্তিগত জীবনের চড়াই-উৎরাই পেছনে ফেলে আবারও অভিনয়ে পরীমনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ব্যক্তিগত জীবনের চড়াই-উৎরাই পেছনে ফেলে আবারও অভিনয়ে সক্রিয় হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলা এই নায়িকা সব যন্ত্রণা ভুলে শুটিংয়ে ব্যস্ত হতে চাইছেন।

চিত্রপরিচালক সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’- সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢাকাই সিনেমার ডানাকাটা পরী। আগস্টের শুরুতে পরীমনি ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন পরিচালক।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় এই নায়িকার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয়ের। নির্মাতা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের শুরুর দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’সহ এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। ১৩ জুন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরীমনি অভিযোগ করেন— তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমনি।

পরে ওইদিনই রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, গত ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকে সঙ্গে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

পর দিন ১৪ জুন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। ওই দিন বিকাল ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় গত ১৫ জুন নাসির ও অমির সাত দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। আর ধর্ষণ ও হত্যাচেষ্টায় গত বুধবার তাদের ৫ দিন করে রিমান্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যক্তিগত জীবনের চড়াই-উৎরাই পেছনে ফেলে আবারও অভিনয়ে পরীমনি।

আপডেট সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১