সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আবারো বিশ্ব বাজারে বাড়তে পারে তেলের দাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের কয়েকটি বড় তেল কোম্পানির প্রধানরা। তারা বলছেন, তেল খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তেলের সরবরাহ কমে যেতে পারে এবং তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে।

রয়্যাল ডাচ শেল এবং টোটাল এনার্জি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি এবং তারা ভবিষ্যৎ বাণী করছে যে, অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি ১শ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে অস্থিতিশীল বাজার পরবর্তীতে আবার নিচে নেমে আসতে পারে।

মঙ্গলবার এক্সন মবিল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠকে বলেন, প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে এবং এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে এবং পরবর্তীতে আবার সেটি ঠিক হয়ে যেতে পারে। তবে এই সংক্ষিপ্ত সময়ে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ট্রেডিং হাউস ট্রাফিগুরাড গ্রুপ বলছে, আগামী বছর নাগাদ তেলের দাম ব্যারেল প্রতি ১শ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনও চলতি সপ্তাহে পূর্বাভাস দিয়েছে যে, তেলের দাম ওই পর্যায়ে যেতে পারে। একই কথা বলেছে গোল্ডম্যান সাচ গ্রুপও।

চলতি বছর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি এবং টিকাদান কর্মসূচির কারণে তেলের দাম শতকরা ৪৪ ভাগ বেড়েছে। গতকাল নিউইয়র্কে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে বেঞ্চমার্ক বেন্ট ক্রুড প্রতি ব্যারেল তেল বিক্রি করেছে ৭৪ দশমিক ৯০ ডলারে।

মহামারির কারণে গত বছর আন্তর্জাতিক তেলের বাজার ইতিহাসের সবচেয়ে অস্থিতিশীলতার মধ্যদিয়ে পার করেছে। তবে ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে আবার কর্ম তৎপরতা বাড়ছে এবং অর্থনীতি সচল হচ্ছে। ফলে তেলের ব্যবহার বাড়ছে তবে সেই পরিমাণে সরবরাহ না দিতে পারলে তেলের দাম অনিবার্যভাবেই বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারো বিশ্ব বাজারে বাড়তে পারে তেলের দাম।

আপডেট সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১