সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার মধ্যেই পাকিস্তানে এসএসসি-এইচএসসি পরীক্ষা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের মধ্যে পাকিস্তানে দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা হবে। ২৩ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।
দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে এনসিওসির বৈঠকে সম্প্রতি এ সিদ্ধান্ত হয়েছে।
ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এ সময়ে বিভিন্ন প্রদেশ চাইলে করোনা পরিস্থিতির মধ্যেও কঠোরভাবে বিধিনিষেধ মেনে এই দুটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সিদ্ধান্ত নিতে পারে।
বৈঠকে করোনা মহামারি রোধে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এতে দেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তবে সিন্ধু প্রদেশে সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা ঘোষণা করা হয়।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) বলেছে, এর আগে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। পরীক্ষার সময় যেন রোগ ছড়িয়ে না পড়ে, সে জন্য এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৮ বছরের ওপরের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা টিকা নেবেন এই সময়ের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার মধ্যেই পাকিস্তানে এসএসসি-এইচএসসি পরীক্ষা।

আপডেট সময় : ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১