সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এক কনেকে বিয়ে করতে হাজির দুই হবু বর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

সিনেমার দৃশ্য যেন বাস্তবে। একই কনেকে বিয়ে করতে একই সময়ে বরযাত্রী নিয়ে হাজির দুই হবু বর! অবাক হলেও সত্যি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সিরোন গ্রামে। এমন তথ্যই প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, সিরোন গ্রামের বাসিন্দা মোহনীর বিয়ে ঠিক হয়েছিল ফুলানপুর গ্রামের বাসিন্দা বাবলুর সঙ্গে। আলোচনা করেই বিয়ের দিন-তারিখ নির্ধারণ করে দুই পক্ষ। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হয় বাবলু। রীতি মেনে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। তখনই বরযাত্রী নিয়ে সেখানে হাজির হয় হায়াতনগরের বাসিন্দা অজিত। তিনিও বিয়ে করতে চান মোহিনীকে। এরপর শুরু হয় গণ্ডগোল।
মোহিনীর বাড়ির লোকদের সঙ্গে বিবাধে জড়িয়ে পড়ে বাবলু বাড়ির লোকেরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কনের বাবা ও চাচাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অজিতের বাড়ির কয়েকজনকেও আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানায় পুলিশ।

জানা গেছে, মোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অজিতের। কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি মোহিনীর পরিবার। তারা মোহিনীর বিয়ে ঠিক করে বাবুলর সঙ্গে। জানতে পেরে প্রেমিকার বাড়িতে চলে যায় অজিত। শেষ পর্যন্ত মোহিনীকে বিয়ে করেই বাড়ি ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক কনেকে বিয়ে করতে হাজির দুই হবু বর।

আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১