সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

একদিনে দেশে বজ্রপাতে ঝরলো ২১ প্রাণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দিন দিন বাড়ছে। আজ সারাদেশে বজ্রপাতে ২১ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে এ প্রাণহানি হয়।

এরমধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের মিরসরাই, বোয়ালখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সুমন খান (২৬) নামে আরেক শ্রমিক।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে বজ্রপাতে কোরবান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি বালুরটেক এলাকায় বজ্রপাতে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে মো. রাসেল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এছাড়া বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আদিল হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে আরমান হোসেন (৭) নামে এক শিশু আহত হয়। ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। তারা দুজনই স্থানীয় কাটাখিলা ছমদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একদিনে দেশে বজ্রপাতে ঝরলো ২১ প্রাণ।

আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১