সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আল জাজিরার সাংবাদিককে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পুর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। খবর আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বুদেইরিকে গ্রেফতারের পর আল জাজিরার ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে।

বুদেইরি বলেন, ‘তারা সবদিক থেকে আসতে থাকে, আমি জানি না কেন, তারা আমাকে দেয়ালের দিকে লাথি মারে।’

তিনি আরও বলেন, ‘তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে।’

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে এ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

বুদেইরি বলেন, তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন তিনি ‘অপরাধী’। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পরনের ভারি জ্যাকেট খুলতে বা চোখ বন্ধ করতে বাঁধা দেয়া হয়।

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল জাজিরার সাংবাদিককে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

আপডেট সময় : ০৭:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১