সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা//
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে অপহরণ করেছে।
নাইজার প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার তেজিনা শহরের একটি মাদ্রাসা থেকে বেশ কিছু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
এক শিক্ষক বিবিসিকে জানিয়েছেন, কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে অন্য প্রতিবেদনগুলোতে এই সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হচ্ছে।
মুক্তিপন আদায়ের জন্য অপহরণের ঘটনা ওই এলাকায় ক্রমাগত বেড়েই চলেছে।
গত ফেব্রুয়ারিতে জামফারা স্টেটের জাঙ্গেবে এলাকার একটি আবাসিক স্কুল থেকে প্রায় ৩০০ ছাত্রীকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। তাদের বেশিরভাগকেই অবশ্য পরে মুক্তি দেয়া হয়েছিল।























