সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, পাশের ঘরে লাশ রেখে ছোট বোনকে বিয়ে যুবকের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন বর।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে।

এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।
এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, “আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা।

যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে আরেক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে। ”
কনে বিদায়ের পর সুরভীর শেষকৃত্য করে পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, পাশের ঘরে লাশ রেখে ছোট বোনকে বিয়ে যুবকের।

আপডেট সময় : ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১