সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পারলে আমার নামে নিউজ করেন, আমিও দেখে নিবঃ ’মিতু কাউন্সিলর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ‘পারলে আমর নামে নিউজ করেন, আমিও দেখে নিব। আমি একজন কাউন্সিলর, আমার সাথে কথা বলবেন বুঝেশুনে। আজ সারাদিন সাংবাদিকদের ফোন রিসিভ করেছি। আর ভাললাগেনা। কথা থাকলে বাসায় আসেন” মুঠোফোনে প্রতিবেদককে এসব কথা বলেন বিসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু। এরপর তিনি ফোনটি কেটে দেন।

সম্প্রতি বিসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার মিতুর বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার ও কোতয়ালী মডেল থানার ওসির কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে বলে এক ভুক্তভোগী জানান।

অভিযোগকারী আরও জানান, এর আগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এম এ পাসের জাল সার্টিফিকেট বৈধ বলে জমা দেওয়ার অভিযোগে বাদ পরা সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদা আক্তার মিতুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০১৮ সালের ৮ জুলাই একই পদে প্রতিদ্বন্দী অপর প্রার্থী তাসমিমা আহম্মেদ বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মারুফ আহম্মেদ মামলাটির তদন্ত প্রতিবেদন পাঠাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। মামলায় অভিযুক্ত মাকসুদা আক্তার মিতু বরিশাল নগরের শহীদ আলতাফ মেমোরিয়াল সড়ক এলাকার বাসিন্দা।

মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, গত ২৮ জুন বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মাকসুদা আক্তার মিতু মনোনয়নপত্র দাখিল করেন। মিতু তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএ পাসের সার্টিফিকেট জমা দেন। যা নির্বাচনের রির্টানিং অফিসার বৈধ বলে ঘোষণা করেন। কিন্তু ৪ জুলাই ওই বৈধ আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী তাসমিমা আহম্মেদ বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। ৫ জুলাই মিতুর দাখিল করা এমএ পাসের সার্টিফিকেট জাল উল্লেখ করে কলেজ থেকে প্রতিবেদন পাওয়ায় প্রার্থীর মনোনয়ন পত্রের বৈধতা বাতিল করা হয়। এ বিষয়ে গত ৮ জুলাই ‘১৮ ইং তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্ষণে “মহিলা কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতি মামালা” শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারলে আমার নামে নিউজ করেন, আমিও দেখে নিবঃ ’মিতু কাউন্সিলর।

আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১