সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নদীতে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ: ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::ভারতের উত্তরপ্রদেশের করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত রোগীর লাশ নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে দেশটিতে গঙ্গা নদীতে লাশ ফেলে দেওয়া ও তীরে পুঁতে ফেলার ঘটনা সামনে এসেছিল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা রোগীদের লাশ নদীতে না ফেলতে কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেজন্য নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে পুলিশি টহলও রয়েছে।তবে সচেতনতার অভাব ও সৎকারের অর্থের জোগানে ব্যর্থ হয়ে লাশ নদীতে ফেলতে বাধ্য হচ্ছে মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়েছে তা গত ২৮ মে প্রদেশের বলরামপুর জেলায় ধারণ করা হয়েছিল। ওইদিন দুই ব্যক্তিকে রাপ্তি নদীর সেতু থেকে একটি মরদেহ নদীতে ছুঁড়ে ফেলতে দেখা যায়। তাদের মধ্যে একজন পিপিই পরা ছিলেন।

বললামপুরের প্রধান মেডিকেল কর্মকর্তা জানান, লাশটি করোনা (Corona) রোগীর ছিল। তার স্বজনরা মরদেহটি নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। মরদেহটি তাদের ফেরত দেয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে গঙ্গায় বেশ কিছু মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। পঁচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে। সেগুলো কোভিড রোগীদের দেহ। শ্মশানে পোড়ানোর জায়গা না পেয়ে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেন অনেকে।

এর কারণ বহু জায়গায় করোনায় মৃতদের সৎকারের জায়গা পাওয়া যাচ্ছে না, কোথাও আবার জায়গা পেলেও মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত লোক নেই। ফলে রাতের অন্ধকারে মৃতদেহ গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে ও পুঁতে ফেলা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদীতে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ: ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১