সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

এবারও সিপিএল খেলবেন সাকিব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলার ডেস্ক

ক্যারিবীয় দ্বীপের জাঁকজমকপূর্ণ টি-২০ টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। এমনটাই খবর সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে ।

আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএল। ৬ দলের সিপিএলে চলছে দল গোছানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অংশগ্রহণকারী দলগুলো নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। এর আগেই সাকিবের জায়গা নিশ্চিত হয়ে গেছে সিপিএলে। আগেও জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে খেলেছেন টাইগার অলরাউন্ডার। সেবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও আছে তার। করোনা মহামারির কারণে এবারের আসরও নির্দিষ্ট একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

৬ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৩ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৯ সেপ্টেম্বর। সাকিব ছাড়া আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে সিপিএলে দেখা যাবে কিনা সেটা আগামীকাল নিশ্চিত হবে। অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো টুর্নামেন্টে সাকিবদের পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবারও সিপিএল খেলবেন সাকিব।

আপডেট সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১