সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

লকডাউন ভেঙে শতাধিক বিয়ে, অবৈধ ঘোষণা সরকারের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

শুভ পরিণয়ের পরিণতি সব সময় শুভ হয় না সেটি আবারও প্রমাণিত হলো ভারতের মধ্যপ্রদেশে। করোনা ঠেকাতে রাজ্যটিতে ঘোষিত লকডাউনের সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেটি অগ্রাহ্য করে রাজ্যজুড়ে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে নিষেধাজ্ঞা ভেঙে অনুষ্ঠিত হওয়া সেসব বিয়েকে অবৈধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) লকডাউন ভেঙে অনুষ্ঠিত হওয়া বিয়েগুলোকে অবৈধ ঘোষণার সিদ্ধান্ত জানায় মধ্যপ্রদেশ রাজ্য সরকার।

রাজ্য সরকারের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশনা ভাঙা হয়েছে বলে খবর এসেছে। এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হবে।
তিনি জানান, সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসকের এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে যেন, সংশ্লিষ্ট জেলার ম্যাজিট্রেটরা মে মাসের কোনো বিয়ের সনদপত্র না দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন ভেঙে শতাধিক বিয়ে, অবৈধ ঘোষণা সরকারের।

আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১