সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

র‍্যাংকিংয়ে দুইয়ে মিরাজ, সেরা দশে মোস্তাফিজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলার ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগাররা। এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে র‍্যাংকিংয়ে এগিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন দুজনই। দুই ম্যাচে মিরাজ নিয়েছেন ৭ উইকেট। দুর্দান্ত এই পারফরমেন্সে তিন ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি।
আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে মিরাজের রেটিং পয়েন্ট এখন ৭২৫। অন্যদিকে আট ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৬৫২। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির ও প্যাট কামিন্সদের মতো বোলারদের।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৩৭।
আরও পড়ুন: সিরিজ জিতলেও জুনিয়রদের ব্যর্থতার সমালোচনায় সাবেকরা
এদিকে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি করেছেন মুশফিকুর রহিম। তার অবস্থান এখন ১৪ নম্বরে। ৪ ধাপ এগিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে খেলেছেন যথাক্রমে ৮৪ এবং ১২৫ রানের ইনিংস। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তার অবস্থান এখন ৩৮ নম্বরে।
এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। আর তারপরেই অবস্থান বিরাট কোহলির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‍্যাংকিংয়ে দুইয়ে মিরাজ, সেরা দশে মোস্তাফিজ।

আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১