সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ত্রিমুখী হামলার মুখে পড়েছে ইহুদীবাদী ইসরাইল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ত্রিমুখী হামলার মুখে পড়েছে ইহুদীবাদী দেশ ইসরাইল। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের কারণে গাজা থেকে অব্যাহত রকেট হামলা চালাচ্ছে হামাস। গাজার সংঘাতের মধ্যেই লেবানন থেকে তিনবার রকেট হামলা হয়েছে ইসরাইলে। যদিও সেসব হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে দেশটি। এই সংক্রান্তে খবর প্রকাশ করেছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরান থেকেও বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে সেটি ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

গত ২৪ ঘণ্টায় গাজা থেকে ইসরাইলের ৫টি অঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় অন্তত ৮০টি রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যে ৯০ শতাংশ রকেট আয়রন ডোম দিয়ে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, চলতি সপ্তাহে ইরান থেকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল ইসরাইলে।

বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরাইল সফরে যান। গাজায় চলমান সংঘাতে তিনি ইসরাইলকে সমর্থন করেন।

এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্নমুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এই আগ্রাসনের বেশিরভাগ সমর্থন রয়েছে ইরানের।

এ সময় জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নেতানিয়াহু বলেন, দুই দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরাইল। আমরা যখন এখানে সংঘাতের মধ্যে রয়েছি, কয়েক দিন আগে ইরান সেখানে সামরিক ড্রোন পাঠিয়েছে। ইসরাইলের সঙ্গে জর্ডান সীমান্তে ইরাক অথবা সিরিয়া থেকে আমাদের বাহিনী বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রিমুখী হামলার মুখে পড়েছে ইহুদীবাদী ইসরাইল।

আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১