সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফিলিস্তিনিদের বাঁচাতে তহবিল গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি আগ্রাসন থেকে গাজাকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৯ এপ্রিল) এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা গাজার সীমাহীন দুর্ভোগ দেখছি। সেখানকার অবকাঠামো ও লোকজনের ওপর ব্যাপক ধ্বংসাত্মক চালানো হচ্ছে।

এর আগে জাতিসংঘের মানবিকবিষয়ক প্রধান মার্ক লোকক গাজায় ‘মানবাধিকার কর্মীদের প্রবেশে’ ইসরায়েলকে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন।

গাজার লোকজনের জন্য এখন মানবিক সহায়তা প্রয়োজন। ইসরায়েলের বিমান হামলার ভয়ে তারা দলে দলে শহর ছাড়ছেন। তাদের আশ্রয়কেন্দ্রগুলোতে জ্বালানি, খাদ্য-পানি ও কোভিড যেন সংক্রমিত না হয় সে জন্য স্বাস্থ্যসামগ্রী প্রয়োজন।

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৬৫ জনই শিশু।

আল-জাজিরার খবরে বলা হয়, বুধবার সকালে ইসরায়েলি বিমান থেকে মধ্যগাজার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হন।

ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে। গত রোববার (৯ মে) লাইলাতুল কদরের রাতে আল-আকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তা যুদ্ধে রূপ নেয়। যা এখনও চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের বাঁচাতে তহবিল গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের//

আপডেট সময় : ০৭:৫৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১