সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

করোনায় আগের সব মৃত্যুর রেকর্ড ভাঙল ভারত//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। প্রাণঘাতি এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণেই অনেকের মৃত্যু হচ্ছে। এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জন।

এছাড়া আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জনের।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ১৭৪ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৪২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ এক হাজার ৩৩০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৯৮ হাজার ৩৪৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৮ হাজার ৪০ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ লাখ ৩৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ১৮৬ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় আগের সব মৃত্যুর রেকর্ড ভাঙল ভারত//

আপডেট সময় : ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১