সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবারও ইসরায়েলকে উস্কে দিল যুক্তরাষ্ট্র//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আবারও বলেছেন, ফিলিস্তিনের হামলা থেকে বাঁচতে ‌ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।

সোমবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। একইসঙ্গে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধে গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ‌‘বেসামরিক নাগরিক ও শিশুদের’ সুরক্ষায় উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ মে) গাজার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনটি ইসরায়েল কেন ধ্বংস করেছে তার ব্যাখ্যা দিতে ইসরায়েলকে ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন ব্লিনকেন।

রোববার (১৬ মে) ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তবে নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনে থামছেই না ইসরাইলের বোমা বর্ষণ। বাদ যায়নি আবাসিক ভবনও। এখন পর্যন্ত ৫৮ শিশুসহ অন্তত ২০০ জন নিহত হয়েছেন। জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এদিকে, ফিলিস্তিনের শিশুদের নির্বিচারে হত্যার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সমর্থন করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও ইসরায়েলকে উস্কে দিল যুক্তরাষ্ট্র//

আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১