সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভারতে ১২ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ভয়ঙ্কর ঝড় ‘তাওকতে//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আবারও ‘তাওকতে’ নামের ভয়ংকর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে। বছরের প্রথম এই ঘূর্ণিঝড় আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে ধেয়ে আসছে বলে জানা গেছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে তা মারাত্মক রূপ ধারণ করে মঙ্গলবার গুজরাট উপকূলে ভয়ঙ্কর রূপে আছড়ে পড়তে পারে এই ঝড়।

এরই মধ্যে মৎস্যজীবীদের আরব সাগরে নামতে নিষেধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা যায়। এদিকে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ, বিমান, হেলিকপ্টার, ছোট নৌকা এবং বিপর্যয় মোকাবিলা দলকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘তাওকতে’-এর আগাম সংকেত হিসেবে ইতোমধ্যেই ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল হবে। বিশেষত সমুদ্রের পানিস্তর বাড়বে এবং জলোচ্ছ্বাস হবে বলেও সতর্কবার্তা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে ১২ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ভয়ঙ্কর ঝড় ‘তাওকতে//

আপডেট সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১