সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হামাসের সুড়ঙ্গপথে ইসরায়েলের ৪০ মিনিট হামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ইসলায়েলকে রুখতে মাটির নিচে জাল বিস্তার করতে শুরু করেছিল হামাস। বছরের পর বছর ধরে গাজা থেকে ইজরায়েলের সীমানা পর্যন্ত শিকড়ের মতো সুড়ঙ্গ বিস্তার করেছিল তারা।

কিন্তু শুক্রবার (১৪ মে) গভীর রাতে ৪০ মিনিট ধরে একনাগাড়ে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বেশির ভাগ গুঁড়িয়ে দিল ইজরায়েলি সেনা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১ হাজার বোমা এবং গোলাও ছুড়েছে ইজরায়েল। তাতে এত বছর ধরে গড়ে তোলা মাইলের পর মাইল এলাকাজুড়ে অবস্থিত হামাসের সুড়ঙ্গপথের একটা বড় অংশ ধুলিসাৎ হয়ে গেছে।
‘ইজরায়েলি আগ্রাসন’-এর হাত থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য গত ৩ দশকেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে ইসলামিক সংগঠন হামাস। ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের জঙ্গি সংগঠন বললেও রাশিয়া, চীন ও ইরানের মতো দেশ তাদের দাবিকে সমর্থন করে।

এদিকে গাজা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নেই। এছাড়া স্বাস্থ্যবিধিও উপেক্ষিত। সেখানে মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতির ব্যাপারে আশঙ্কা করছে সংস্থাটি।
গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনই শিশু। আহত হয়েছে প্রায় এক হাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামাসের সুড়ঙ্গপথে ইসরায়েলের ৪০ মিনিট হামলা।

আপডেট সময় : ০৮:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১