সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাজায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, জবাবে ১,৫০০ রকেট হামলা হামাসের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বিধ্বস্ত হয়ে গেছে পুরো গাজা নগরী।

ইসরায়েলের ভয়াবহ এই হামলায় গাজার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। হামলা শুরুর পর থেকে বৃহস্পতিবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ শিশু ও ৮ নারীসহ ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আহত হয়েছে কমপক্ষে ৩৯০ জন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাজা সিটি সংলগ্ন তেল আল-হায়া শহরতলিতে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি আর্মি জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে ১,৫০০ রকেট নিক্ষেপ করা হয়েছে।

এতে এক শিশুসহ কমপক্ষে ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, জবাবে ১,৫০০ রকেট হামলা হামাসের।

আপডেট সময় : ০৬:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১