সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে করোনায় মৃত্যু নিয়ে ভয়ংকর তথ্য ল্যানসেটের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। ৩-৪ লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন ৩-৪ হাজার মানুষের। করোনা সামলাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে দেশটির সরকার।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের মূল্যায়ন অনুযায়ী, আগস্টের মধ্যেই ভারতে মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে।
এখন যে পরিস্থিতি তাতেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ভারতে প্রায় ৯ লাখ কোভিড-১৯ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে, যা মোট সক্রিয় রোগীর প্রায় এক চতুর্থাংশ। এছাড়া আরও এক লাখ ৭০ হাজার রোগী ভেন্টিলেশনে আছেন।

এদিকে ল্যানসেট জানায়, ভারত করোনা মোকাবিলায় ‘প্রাথমিক সাফল্য’ নিয়ে বিভ্রান্ত হয়েছে। মোদি সরকার জনসাধারণকে ধারণা দিয়েছে, দেশটি ভাইরাসকে পরাজিত করেছে, যা এক ধরনের আত্মতৃপ্তি। ফলে অপর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা সেটা নিয়ে মাথা ঘামায়নি। এপ্রিলের আগে কয়েক মাস সরকারের কোভিড-১৯ টাস্কফোর্স কোনো বৈঠকও করেনি। যার ফল ভোগ করছে ভারত।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এছাড়া দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। এদিন দেশটিতে ৩ হাজার ৮৭৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে। এ নিয়ে দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৫ জনের।
সূত্র: আল জাজিরা, দ্য প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে করোনায় মৃত্যু নিয়ে ভয়ংকর তথ্য ল্যানসেটের।

আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১