সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা আক্রান্ত বাবাকে মৃত্যুর পূর্বে পানি দিতে বাধা মায়ের, ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা বিপর্যস্ত পৃথিবী। এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে ভারতে। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেকেই। সংবাদমাধ্যমে একের পর এক ভেসে আসছে হৃদয়বিদারক নানা ঘটনা। এবার দেখা গেল করোনা আক্রান্ত বাবা মাঠে পড়ে আছেন। অসুস্থ বাবাকে পানি দিতে ছুটে যাচ্ছে মেয়ে কিন্তু তাকে আটকে রাখছে মা।

বুধবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।
সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যে করোনা আক্রান্ত হয়ে বাবা পড়ে আছেন। অসুস্থ বাবাকে বাঁচাতে তার মেয়ে পানি দিতে ছুটে যাচ্ছেন। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জোরে আটকে রেখেছেন তাকে। ফলে বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মেয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, করোনা আক্রান্ত ৫০ বছরের ওই ব্যক্তি কাজ করতেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এলাকায়। করোনা আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি।
কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি দিতে এসেছিলেন ১৭ বছরের মেয়ে। তখনই তাকে পেছন থেকে চেপে ধরেন তার মা। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারাও করোনায় আক্রান্ত হয়ে পড়বেন।

ভিডিওতে দেখা যায়, মায়ের বাধা সত্ত্বেও বাবাকে শেষ পর্যন্ত পানি দিতে সক্ষম হয় মেয়ে। জানা গেছে, এই ঘটনার কিছুক্ষণ পরই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত বাবাকে মৃত্যুর পূর্বে পানি দিতে বাধা মায়ের, ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১