সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

টিকার ফুল কোর্স গ্রহণকারীর মাস্ক লাগবে না, সিডিসির নির্দেশনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহবান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোন সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে।

টিকার ফুল কোর্স গ্রহণকারীদের জন্যে সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে।

কারণ, গত ১৩ মাস ধরে মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সকলে। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বওে সিডিসি মন্তব্য করেছে।
উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্যে সর্বাত্মক চেষ্টা চালাবেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, সকলেরই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোট-খাটো যে কোন ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে।

ঘনবসতি রয়েছে এমন এলাকাতেও মাস্ক পরতে হবে। কারণ, এখনও অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি।
এদিকে, সিডিসির পরিচালক ড. রেচেলে ওয়েলেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসেচুসেটস’র গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন।

প্রসঙ্গত, সারা আমেরিকায় করোনায় এ পর্যন্ত মারা গেছে মোট ৫ লাখ ৭৩ হাজার মানুষ। করোনার টিকা (দুটি করে ডোজ অথবা জনসনের একটি) গ্রহণ করেছেন সাড়ে ৯ কোটি আমেরিকান অর্থাৎ মোট জনসংখ্যার ২৮.৫%।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকার ফুল কোর্স গ্রহণকারীর মাস্ক লাগবে না, সিডিসির নির্দেশনা।

আপডেট সময় : ০৮:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১