সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

বিএনপি নেতারা সরকারের পদত্যাগের কথা বললেও আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হওয়ায় তাদের সবার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির নীতিবাচক রাজনীতি প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদের চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছেন তারা। তাদের রাজনীতি এখন সরকারকে বিরোধীতা করা। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, একটা দায়িত্বশীল বিরোধীদল দায়িত্ব পালনে ব্যর্থ, সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল সংকটে- দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে, শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের।

আপডেট সময় : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১