১১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
শিবগঞ্জ ও ভোলাহাটে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ ও ভোলাহাটে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে।

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
শিবগঞ্জ ও ভোলাহাটে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু এলাকার আমের ক্ষতি হয়েছে। এছাড়া যে সব এলাকায় শুধু বৃষ্টি হয়েছে ওই সব এলাকায় আমের জন্য আশির্বাদ এই বৃষ্টি। সোমবার বিকেলে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে কিছু কিছু বাগানের আম ঝরে পড়ে। বিশেষ করে শিবগঞ্জ পৌর এলাকা,কানসাট,শ্যামপুর,শাহবাজপুর,দাইপুখুরিয়া ও ভোলাহাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঝড়ের সাথে বৃষ্টি হয়। তবে কানসাট ইউনিয়নের কয়েকটি স্থানে শিলা বৃষ্টিতে আমের ক্ষতি হয়েছে। একাডেমী মোড়ের আম চাষী ইসমাইল খান শামীম জানান,বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হলে বেশ কিছু বাগানের আম ঝড়ে পড়ে। তবে অনা বৃষ্টির কারনে যে আমগুলো বড় হচ্ছিলনা তা দ্রতই বড় হবে।

অপর দিকে ভোলাহাটে বজ্রপাতে খড়কপুর এলাকার আবদুল কাদিরের ছেলে রনি নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।এদিকে ধাইনগর এলাকায় আমনুরা-কানসাট পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের উপর গাছ ভেঙে পড়ায় সাড়ে চারটা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতরে কোন ফিডারে বিদ্যুৎ নাই। কবে নাগাদ গাছ সরিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে তা তা স্পষ্ট করে বলতে পারেন নি কানসাট জোনাল অফিসের এজিএম কম কালিপদ সরকার।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনব্গাঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান,অনাবৃষ্টির কারনে বাগানে যে আমের বোঁটা শুকিয়ে গেছিল-সেগুলো ঝরে পড়তে পারে। এছাড়া যদি কোন এলাকায় শিলা বৃষ্টি হয়,তবে শিলার আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019