সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অক্সিজেন সংকট, মুখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। ভয়াবহ রূপ নেওয়া করোনা মোকাবিলায় দিশেহারা দেশবাসী। প্রতিদিন নতুন নতুন সংক্রমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও নারকীয় করে তুলেছে। এমনই সময় দেশটির সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যা সবাইকে আবেগাপ্লুত করেছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, অটোরিকশাতে বসে একজন নারী স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন নিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি টুইটে ছবিটি শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়েছে, করোনা পজিটিভ স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। শেষে স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিম ভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত নাকি তাকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার বলে টুইটে দাবি করা হয়েছে।
যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, রাজ্যের জরুরি পরিষেবায় কোনও ঘাটতি নেই। সবশেষ গত রোববারও (২৫ এপ্রিল) এ দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগ্রার হৃদয় বিদারক এ ঘটনার ছবিটি ভাইরাল হয়।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন রেকর্ড সংখ্যক দুই হাজার ৮০৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্সিজেন সংকট, মুখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা।

আপডেট সময় : ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১