সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। এদিকে, ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে ভারত ছেড়েছেন দেশটির অনেক ধনী ব্যক্তি।

ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ সম্পদশালী অনেকে দলে দলে দেশ ছেড়েছেন। কেউ কেউ ব্যক্তিগত উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইটে করেও দেশ ছেড়েছেন। এদের অধিকাংশের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। এরই মধ্যে আরব আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্য ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞার আগেই পঙ্গপালের মতো বিভিন্ন বিমানে দেশ ছেড়েছেন ধনী ব্যক্তিরা।
এদিকে, বার্তা সংস্থা এএফপিকে এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদের মত আচরণ করছেন।’

তিনি আরও বলেন, ‘শনিবার (২৪ এপ্রিল) আমাদের ১২টি ফ্লাইট ছিল দুবাইয়ে। প্রত্যেকটি ফ্লাইটের একটি সিটও ফাঁকা যায়নি।’
এদিকে, টানা ষষ্ঠ দিনের মতো রোববারও (২৫ এপ্রিল) করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে দুই হাজার ৮০৬ জন। গত এক সপ্তাহে সাড়ে ২২ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা।

আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১