সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৫০টি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চায় পাকিস্তান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণের হার কমছেই না। তার মধ্যে অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুর আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। বিবাদ ভুলে এই ভয়াবহ পরিস্থিতিতে এক দেশ আরেক দেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। করোনায় বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে দিয়েছে প্রতিবেশী পাকিস্তানও। একই সঙ্গে দেশটির রোগমুক্তির জন্য প্রার্থনা করছে।

পাকিস্তানের এক মানবতাবাদী সংগঠন ‘এধি ফাউন্ডেশনে’র সভাপতি ফইজল এধি গতকাল শুক্রবারই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তারা তাদের স্বেচ্ছাসেবী ও ৫০টি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চান। গোটা দলকে নেতৃত্ব দেবেন ফইজল।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনাদের দেশে অতিমারির যে ভয়ংকর প্রভাব পড়েছে সে কথা জেনে আমরা অত্যন্ত দুঃখিত। বহু মানুষই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা ৫০টি অ্যাম্বুলেন্সসহ আমাদের সংগঠনের পক্ষে আপনাদের সাহায্য করতে চাই।’
সেই সঙ্গে চিঠিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কেবল ভারতে প্রবেশ করার অনুমতিটুকু ছাড়া আর কোনও রকম সাহায্য তাদের সংগঠন চাইছে না। তিনি লিখেছেন, আমাদের দলের জন্য প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সব ব্যবস্থাই আমরা করব। আমাদের কেবল আপনার অনুমতি ও স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যটুকু প্রয়োজন।

কেবল এধি ফাউন্ডেশনই নয়, গোটা পাকিস্তানই কার্যত পাশে থাকার বার্তা দিয়েছে। সে দেশের টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে #IndiaNeedsOxygen। এমনকি অনেকেই পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকেও আরজি জা‌নিয়েছেন, ভারতকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য। টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় অনেক সাধারণ পাকিস্তান নাগরিককেই ভারতের জন্য প্রার্থনা করার কথা জানাতে দেখা গেছে।
ভারতে আবারও একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় সাড়ে তিন লাখ এবং মারা গেছেন ২৬শ’র বেশি।
সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০টি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চায় পাকিস্তান।

আপডেট সময় : ০৫:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১