সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভিক্ষা করে হলেও অক্সিজেন আনার নির্দেশ দিল্লি হাইকোর্টের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় ভারতজুড়ে এখন অক্সিজেনের জন্য হাহাকার। এমন পরিস্থিতিতে ভিক্ষা করে, ধার করে, চুরি করে— যেভাবেই হোক, মোদি সরকারকে দেশের হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

বুধবার (২১ এপ্রিল) রাতে এক জরুরি শুনানিতে দিল্লি হাইকোর্ট মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এ নির্দেশ দেন।
বিচারপতি বিপিন সাঙ্ঘি ও রেখা পাল্লি সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেন, গুরুতর অসুস্থ নাগরিকের জীবনের অধিকার রক্ষা করা কেন্দ্রেরই দায়িত্ব। যাদের অক্সিজেন প্রয়োজন, তাদের যে কোনো উপায়ে অক্সিজেনের জোগান দিতে হবে।

বুধবার দুপুর থেকেই দিল্লির বড় হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করে। সন্ধ্যায় দিল্লির পটপরগঞ্জের ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানায়, তাদের কাছে মাত্র তিন ঘণ্টার অক্সিজেন রয়েছে। ৪০০ রোগীর মধ্যে ২৬২ জনের জীবন বিপন্ন।
তখনই দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসে। এ প্রসঙ্গে হাইকোর্টের বক্তব্য, ‘যারা এই কাজ করছেন, তাদের হাতে রক্তের দাগ লেগে থাকবে।’
শুনানিতে বিচারপতিরা মনে করিয়ে দেন, একটি মাত্র হাসপাতাল হাইকোর্টে এসেছে। অন্য হাসপাতালেও অভাব রয়েছে। গোটা দেশেই সমস্যা রয়েছে। কেন্দ্র কেন এ বিষয়ে আগে ভাবেনি? এর অর্থ হলো, রাষ্ট্রের কাছে মানুষের জীবনের তেমন গুরুত্ব নেই। আমরা হতভম্ব যে, সরকার অক্সিজেনের প্রয়োজন নিয়ে ভাবে না।
এ সময় আদালত ভিক্ষা করে, ধার করে বা চুরি করে যেভাবেই হোক, সরকারকে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের নির্দেশ দেন।
সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিক্ষা করে হলেও অক্সিজেন আনার নির্দেশ দিল্লি হাইকোর্টের।

আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১