সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে হাসপাতাল থেকে করোনার টিকা গায়েব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভারতের রাজস্থানের জয়পুরের একটি সরকারি হাসপাতালের কোল্ড-স্টোরেজ থেকে কোভ্যাক্সিনের ৩২০টি ডোজ গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এইচবি কানওয়াটিয়া নামের হাসপাতালটি জানায়, রোববার (১১ এপ্রিল) তাদের ২০০ ডোজের স্টকগুলো যাচাই করা হয়েছিল। তখন সব ঠিকই ছিল।
পরের দিন সোমবার (১২ এপ্রিল) ৪৮৯ ডোজের একটি চালান গ্রহণ করা হয়। তখন স্টকগুলো যাচাই করতে গেলে দেখা যায় ৩২০ ডোজ হাওয়া হয়ে গেছে।

যেখানে টিকাগুলো মজুত করে রাখা হয়েছিল, তার বাইরে নিরাপত্তা প্রহরীরা ছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি এফআইআর দাখিল করেছে হাসপাতালটি। তদন্তও চলছে।
নিরাপত্ত প্রহরী থাকার পরেও কীভাবে টিকাগুলো গায়েব হলো, তা খুঁজে দেখার পাশাপাশি হাসপাতালের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ।
এতে রাজ্য সরকারকে কটাক্ষ করার ফুরসত হাতছাড়া করেননি দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। ব্যর্থতার রেকর্ড ভাঙার জন্য তিনি রাজ্যের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন।
সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, কেবল টিকা চুরি হওয়ার ঘটনাই ঘটছে! রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় অপরাধ কর্মকাণ্ডও সর্বোচ্চ পর্যায়ের। করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতা তো রয়েছেই। ব্যর্থতার রেকর্ড ভাঙার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।
টিকা চুরি হওয়ার এই ঘটনা বিশেষভাবে বেদনাদায়ক বলে মনে করা হচ্ছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটেছে, যখন ভারতে করোনা সংক্রমণের রেকর্ড প্রতিদিনই ভাঙছে।
দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারতে বুধবার এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে টানা চতুর্থ দিন দেশটিতে একদিনে দেড় লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। টানা আট দিনের মতো এক লাখের বেশি রোগী শনাক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে হাসপাতাল থেকে করোনার টিকা গায়েব।

আপডেট সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১