সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছেলের বিয়ের দিন মা জানলেন কনে তার হারিয়ে যাওয়া মেয়ে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় ২০ বছর আগে হারিয়ে গিয়েছিল একমাত্র মেয়ে। সেই শোক ভুলে গেলেও ভুলে যাননি সন্তানের কথা। এখানে ওখানে খুঁজে বেড়াতেন মেয়েকে। এরই মধ্যে বড় হয়ে উঠে ছেলে। সেই ছেলের বিয়ে ঠিক করেন মা নিজেই। কিন্তু ঝামেলা বাঁধে ছেলের বিয়ের দিন। যিনি বউমা হতে চলেছেন জানা গেলো সেই পাত্রী নাকি তার হারিয়ে যাওয়া মেয়ে!

সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংশু প্রদেশের সুঝাউ এলাকায়। ছেলের বিয়েতে আড়ম্বরের কোনো অভাব রাখেননি। চলে এসেছিলেন অতিথিরাও। এর মধ্যেই কনের সাজে সবার সামনে এলেন পাত্রী। বউমার মুখ দেখে কেনো জানি ওই মায়ের মনে হতে লাগলো এ তো তার হারিয়ে যাওয়া মেয়ের মতোই!
এরপর ভালো করে কনেকে দেখতে লাগলেন তিনি। দেখলেন তার মুখের ওই দাগটা তো জন্মের পর থেকেই ছিল। সঙ্গে সঙ্গে কনের বাবা-মাকে ডেকে বসেন তিনি। সত্যটা জানতে চান। প্রথমে ওই মেয়ের বর্তমান বাবা-মা মুখ খুলতে চাননি। পরে বেরিয়ে আসে সত্য ঘটনা।

এক পর্যায়ে কনের বাবা-মা স্বীকার করে নেন, বেশ কয়েক বছর আগে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন মেয়েটিকে। তারপর নিজেদের সন্তান হিসেবেই তাকে বড় করেন। বিয়েবাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। গোটা বিষয়টি জানানো হয় কনেকেও। সব শুনে নিজেকে আর সামলে রাখতে পারেননি তিনি। জন্মদাত্রীকে পেয়ে কান্নাকাটি শুরু করে কনে।
এবার গোল বাধে অন্যখানে। ভাই-বোনের তো আর বিয়ে সম্ভব নয়। তখন বের হয়ে আসে আরও বড় চমক। মেয়ে হারানো ওই মা তখন বলে বসেন, যার সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে সে ছেলেরও জন্মদাত্রী মা তিনি নন! প্রায় দুই দশক আগে মেয়ে হারানোর পর এ ছেলেটিকে দত্তক নিয়েছিলেন তিনি। তবে তাকে বড় করে তুলেছিলেন একদম নিজ সন্তানের মতো করেই।
ফলে ভাই-বোনের আর কোনো প্রশ্নই নেই। ফের বেজে ওঠে বিয়ের সানাই। অতিথিরাও নতুন করে মেতে ওঠেন আনন্দে। দিনভর নানা বাধা-বিঘ্ন টপকে শেষ পর্যন্ত চারহাত এক হয়। হাফ ছেড়ে বাঁচেন নব দম্পতি।
সূত্র: বর্তমান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের বিয়ের দিন মা জানলেন কনে তার হারিয়ে যাওয়া মেয়ে!

আপডেট সময় : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১