সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নগরীতে হত্যার উদ্দেশ্যে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পূর্ব শত্রুতার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ মার্চ (সোমবার) দুপুর ২ টার সময় কাউনিয়া সোবাহান মিয়ার পুল এলাকায় এ নির্মম হামলার ঘটনা ঘটে। এ সময় নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা আয়নাল ব্যাপারীর ছেলে জহিরুল ইসলাম আলামিন নামের যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, নগরীর পলাশপুর ১নং গলির বাসিন্দা আয়নাল ব্যাপারীর ছেলের সাথে কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়কের বাসিন্দা হারুনের ছেলে শাওনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। অপরদিকে শাওনের অপর ২ বন্ধু রোকেয়া আজিম সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে বাবু ও সুরুজের ছেলে আরাফাত। এই আরাফাত ও বাবুর বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রীর অভিযোগ। কিছুদিন পূর্বে শাওনের ২ বন্ধু বাবু ও আরাফাতের সাথে জহিরুল ইসলাম আলামিনের কথা কাটাকাটি হয়।

এরই জেরে গত ২৯ মার্চ (সোমবার) দুপুরে শাওন কথা শুনার জন্য মোবাইল ফোনে কল দিয়ে আলামিনকে কাউনিয়া সোবাহান মিয়ার পুল এলাকায় আসতে বলে। আলামিন বন্ধু শাওনের কথা মতো সোবাহান মিয়ার পুল এলাকাতে গেলে হঠাৎ করে বাবু ও আরাফাত হাতুড়ি দিয়ে আলামিনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় আলামিনের কানের গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা স্বর্নের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

এদিকে ছিনিয়ে নেয়া আলামিনের মোবাইল ফোন থেকে বিভিন্ন অশ্লীল ও আপত্তিকর ছবি পোষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত আলামিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার মাথায় গুরুতর আঘাতের কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হবে বলে জানাগেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগরীতে হত্যার উদ্দেশ্যে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১