সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আ.লীগ প্রার্থীর প্রচারণায় ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা বিএনপি নেতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের আজ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হচ্ছে প্রচার-প্রচারণা। এরমধ্যেই বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করছে আওয়ামী লীগ। সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলকে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় দালাল বাজার কলেজে আয়োজিত সভায় সোহেল উপস্থিত থেকে নৌকার প্রার্থীর ব্যয়ের জন্য তিন লাখ টাকা দেয়ার ঘোষণাও দিয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুজ্জামান মাস্টার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত থেকে বিএনপি নেতা সোহেল নির্বাচনের জন্য তিন লাখ টাকা ব্যয় করবেন বলে ঘোষণা দেন। পরে সভায় দালাল বাজার ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয় নুরনবী চৌধুরীকে। এছাড়া কামরুজ্জামান সোহেলকে যুগ্ম-আহ্বায়ক ও নুরুজ্জামান মাস্টারকে সদস্যসচিব করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর ভাগিনা।

এ প্রসঙ্গে বিএনপি নেতা কামরুজ্জামান সোহেল বলেন, ‘আমাকে দাওয়াত দেওয়ায় সেখানে গিয়েছিলাম। নির্বাচনী খরচের জন্য সবাই টাকা দিবে বলছে। এখানে আমার নামটাও এসেছে।’

কুয়েতে দণ্ডপ্রাপ্ত কাজী শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে ১১ এপ্রিল উপ-নির্বাচন হবে। এদিন রায়পুর ও সদর উপজেলার ১৯টি ইউনিয়নের চার লাখ ২ হাজার ৯৬৩ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচনে দলীয় প্রতীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফায়িজ উল্যাহ শিপন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।

২৪ মার্চ প্রত্যাহারের শেষদিন আরেক প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগরের আহ্বায়ক আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ প্রার্থীর প্রচারণায় ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা বিএনপি নেতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১