সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

মাটিরাঙ্গায় কিশোর-কিশোরী ও অভিভাবক সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার ইউনিসেফ-বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপি কিশোর-কিশোরী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের মাটিরাঙা উপজেলা ব্যবস্থাপক টিটন চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বাদশাহ ফয়সাল ও মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, ১০-১৯ বছর পর্যন্ত বয়সের কিশোর-কিশোরীদের প্রতি অভিভাবকরা বন্ধুত্বপূর্ণ আচরণ করলে সমাজের সার্বিক অগ্রগতি অনেক সহজ হবে। অভিভাবকের আন্তরিকতা শিশু-কিশোরদের মেধা-মনন বিকাশে অত্যন্ত সহায়ক। পরিবারে-সমাজে-বিদ্যালয়ে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা গেলে শৈশব-কৈশোর অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে।

সভায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’র জেলা ট্রেনিং ইনস্ট্রাক্টর কনক বরণ ত্রিপুরা মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কিশোর-কিশোরীর অভিভাবকদের কৈশোরকাল সম্বন্ধে, কিশোর-কিশোরীর অধিকার, পিতা মাতা থেকে প্রাপ্য সেবা সম্পর্কে এবং কিশোর-কিশোরীদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। সম্মেলনে উপজেলার একশত প্রশি¶ণার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাটিরাঙ্গায় কিশোর-কিশোরী ও অভিভাবক সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১