সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তাজমহল দেখতে বাংলাদেশিদের গুনতে হবে ২ হাজার টাকা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এখন থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্মৃতিসৌধ তাজমহল দেখতে গুনতে হবে বাড়তি অর্থ। দেশের নাগরিকদের দিতে হবে ৪৮০ রুপি, বিদেশি পর্যটকদের দিতে হবে ১ হাজার ৬০০ রুপি। বাংলাদেশি টাকায় যা ১ হাজার ৮৬৮ টাকা। আগ্রা কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য।

দেশের পর্যটকদের জন্য তাজমহলের ভেতরে প্রবেশের টিকিটের দাম ৫০ রুপি থেকে বাড়িয়ে ৮০ রুপি করা হয়েছে। আর বিদেশি পর্যটকদের জন্য ১ হাজার ১০০ রুপি থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ রুপি করা হয়েছে। এছাড়া মূল গম্বুজে প্রবেশ করতে হলে পর্যটকদের দিতে হবে অতিরিক্ত ২০০ রুপি।
ঐতিহাসিক এ নির্দশন ঘুরে দেখতে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক যান। প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। তারা বলছেন, খরচ বাড়ালে ভারতীয় পর্যটকদের নিজস্ব ঐতিহ্য দেখা নিয়ে ভোগান্তিতে পড়তে হবে। মূল গম্বুজটি দেখার জন্য আগে ৫০ রুপি দিতে হতো। এখন আরও বাড়ল, দেশীয় পর্যটকই কমে যাবে।

ভারতে করোনা সংক্রমণের আগে তাজমহল দর্শনের টিকিটের দাম বেড়েছিল। তারপর দীর্ঘদিন করোনার কারণে দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল ঐতিহাসিক এ স্থাপনা। বিধিনিষেধ শিথিল করে পর্যটন স্থানগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর আবার আগ্রায় ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা।
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গেল বছরের ২১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল তাজমহল। খুলে দেওয়া হয় আগ্রা ফোর্টও। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।
তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এ অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাজমহল দেখতে বাংলাদেশিদের গুনতে হবে ২ হাজার টাকা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১