সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইতিহাসের অন্যতম ‘মহান’ প্রেসিডেন্টের স্বীকৃতি পেলেন ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি।

সেই প্রস্তাবে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা অর্জন করেছেন, সে ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্জন করতে পারেননি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, করোনা মোকাবিলা, টিকা বিতরণ, মহামারির সময় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রাম্পের ভূমিকার বিষয়টি তাকে দেওয়া সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতা ছাড়ার পর থেকেই ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থান করছেন ট্রাম্প। শনিবার রাতে ট্রাম্পকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য রিপাবলিকান পার্টির নেতারা সেখানে পৌঁছান।
অ্যালাবামা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নির্বাহী কমিটির নেতা পেরি হুপার জুনিয়র জানান, দলের অঙ্গরাজ্য কমিটির প্রস্তাবের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মহৎ সব কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
পেরি হুপার আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যা করেছেন, আমেরিকার ২৪৫ বছরের ইতিহাসে কোনও নেতা তা করতে পারেননি। রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কেউ মনে করেননি যে তার চেয়ে ভালো কাজ কেউ করতে পেরেছেন।
পেরি হুপারের মতে, আমেরিকার যে সাত কোটি মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাদের মনের কথা বলছেন তিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাসের অন্যতম ‘মহান’ প্রেসিডেন্টের স্বীকৃতি পেলেন ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১