সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জর্ডানে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কয়েকজন রোগীর মৃত্যু হওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ঘটনায় ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত ১২ জন রোগী মারা গেছেন।

রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি ইউনিট ও করোনাভাইরাসের ওয়ার্ডে কী কারণে অক্সিজেন দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সল্ট হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার সকল দায়ভার আমি গ্রহণ করছি।’ তিনি আরও জানান, এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন।

মৃত রোগীদের ক্ষিপ্ত স্বজনরা হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন। তাদের রুখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় দেড়শো আত্মীয়-স্বজন হাসপাতালের সামনে জড়ো হয়েছেন।

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসাওনেহ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের আত্মীয়-স্বজনদের শান্ত করতে হাসপাতালে উপস্থিত হয়েছেন কিং দ্বিতীয় আবদুল্লাহ। ঘটনার সমালোচনা করে কিং আবদুল্লাহ হাসপাতালের পরিচালককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

জর্ডানে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেশ বেড়ে গিয়েছে। ব্রিটেনে পাওয়া ভাইরাসের নতুন ধরনের কারণেই সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণরোধে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার জর্ডানে নতুন করে ৮ হাজার ৩শ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছর মহামারি শুরু হওয়ার পর এটি দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের ঘটনা। এক কোটি জনসংখ্যার দেশ জর্ডানে এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৪ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১