সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সভাপতি রুবেল-সম্পাদক নাইম বাবুগঞ্জের কলেজগেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যে দিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজগেট ব্যবসায়ী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। আজ ৯ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক মেয়াদের এ নির্বাচনে মোট ১৫৩ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে সভাপতি পদে মোঃ রুবেল হাওলাদার ছাতা প্রতিক নিয়ে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কবির হোসেন চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৪৮ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম নাইম গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন পেয়েছেন ৬৩।
সহ-সভাপতি পদে মোঃ মামুন খান তালাচাবি প্রতিক নিয়ে ৮২ পেয়ে নির্বাচিত হয়েছেন ও ডাক্তার মোঃ মুজাম্মেল হক ঘড়ি প্রতিক নিয়ে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মোঃ মোজাম্মেল হক বাইসাইকেল প্রতিক নিয়ে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিধান রায় ,বই প্রতিক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পতে মোঃ সোলাইমান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীসহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এদিকে উৎসব মূখর এ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলা আয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতি, থানার ওসি(তদন্ত) মানবেন্দ্র বালো, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলন, প্রেসক্লাব সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভোট কেন্দ্র পরিদর্শন করেন। উৎসব মুখর পরিবেশে ও নিরাপত্তার বেষ্টিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাষ্টার মোঃ ইছহাক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খোকন। এ ছাড়াও এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সমাজ সেবক, শিক্ষক, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন কেন্দ্র পরিদর্শণ করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুগঞ্জ বিশ^বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ শাহেআলম, প্রভাষক অপু চন্দ্র দাস, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালক করেন মোঃ শাহজাহান মাষ্টার ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সভাপতি রুবেল-সম্পাদক নাইম বাবুগঞ্জের কলেজগেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১