সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবা ও তার ছেলে মিলে ধর্ষণ শেষে নারীকে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আবারও নৃশংস গণধর্ষণ। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি আগুন লাগিয়ে দিয়েছেন ওই নারীর শরীরে। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের মিশরিখ অঞ্চলে।
রিকশাচালক বাবা ও তার ছেলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদেরকে আটক করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নির্যাতিত নারীকে। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

সীতাপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট আরপি সিং জানান, আপৎকালীন নম্বর ১১২-তে ফোন করে তাদের কাছে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে নারীকে উদ্ধার করে পুলিশ। ঠিক কী হয়েছিল? ৩০ বছর বয়সী ওই নারী বাপের বাড়ি থেকে ফেরার সময় ৫৫ বছরের ওই ব্যক্তির রিকশায় উঠেছিলেন। এরপরই তার উপর চড়াও হয় অভিযুক্ত। সে এবং তার ছেলে মিলে ধর্ষণ করে নারীকে। পরে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। পুলিশ দুই অভিযুক্তকেই আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপারিটেন্ডেন্ট আরও জানান, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হবে। নারীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শরীরের ৩০ শতাংশ পুড়ে গেলেও আপাতত তিনি বিপদমুক্ত বলে তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাটির বিস্তারিত বিবরণ জানতে চেষ্টা করা হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবা ও তার ছেলে মিলে ধর্ষণ শেষে নারীকে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১