সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করে খেলেন খুনি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

পরপর তিনজনকে খুন করেছেন। প্রথমজনকে খুন করার পর তার হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করে খেয়েছেন। আর বাকি দুজনকে হত্যার আগে সেই তরকারি তাদের খাওয়ানোর চেষ্টা করেছিলেন। এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে।

খুনির নাম লরেন্স পল অ্যান্ডারসন। তাকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকের পর খুনের ঘটনা ও হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করে খাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম ওকলাহোমা সিটি নিউজ ৪ টিভির এক প্রতিবেদনে বলা হয়, লরেন্স পল অ্যান্ডারসন প্রথমে একজন প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার পর তার শরীর থেকে হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে ফেলেন। এ হৃৎপিণ্ড নিয়ে আসেন তার চাচার বাসায়। যেখানে তিনি আলুর সঙ্গে ওই হৃৎপিণ্ড রান্না করে তার চাচা এবং চাচিকে খাওয়ানোর চেষ্টা করেন।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, প্রতিবেশীকে খুনের পর গত ৯ ফেব্রুয়ারি চাচা ও তার চার বছর বয়সী নাতনিকে খুন করেন অ্যান্ডারসন। চাচিকেও স্প্রের মাধ্যমে মারাত্মক আহত করেন তিনি।
২০১৭ সালে মাদকের একটি মামলায় অ্যান্ডারসনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করে খেলেন খুনি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১