সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সাকিব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গত মৌসুমে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞায়। তবে সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের।

টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই। একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম।

তবে নতুন ঠিকানায় নয়। সেই পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ৩ কোটি ২০ লাখ রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আর কোনো দল লড়াই করতে রাজি হয়নি।

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার। তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।

২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। এত বিশাল অংক খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সাকিব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১