সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্বাধীন ভারতের ইতিহাসের প্রথমবারের মতো ফাঁসির মঞ্চে নারী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্বাধীন ভারতের ইতিহাসের অংশ হতে যাচ্ছেন উত্তরপ্রদেশের আমরাহর বাসিন্দা শিক্ষিকা শবনম। স্বাধীন ভারতে শবনমই প্রথম মহিলা বন্দি যার ফাঁসির আদেশ হয়েছে এবং তা কার্যকর হতে যাচ্ছে।

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তার প্রাণদণ্ডের আদেশ বহাল রেখেছে। দেশটির রাষ্ট্রপতিও তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন। ফলে রায় কার্যকরে আর কোনো আইনি বাধা থাকছে না শবনমের।
মহিলা অপরাধীদের ফাঁসির জন্যে ১৫০ বছর আগে মথুরা জেলে ফাঁসির মঞ্চ তৈরি হলেও কখনও সেখানে কারো ফাঁসি হয়নি। ফাঁসির দিনক্ষণ স্থির না হলেও নির্ভয়া কাণ্ডের ফাঁসুড়ে পবন জল্লাদ পৌঁছে গেছে মথুরায়। বক্সার থেকে এসেছে ফাঁসির ম্যানিলা রজ্জুও। এখন শুধু সময়ের অপেক্ষা শবনমের ফাঁসি হওয়া।

আমরাহর স্কুল শিক্ষিকা শবনম ডাবল এমএ। ইতিহাস ও ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী। প্রেমে পড়েছিলেন গ্রামের দিনমজুর অশিক্ষিত সালিমের। প্রতি রাতে পরিবারের লোকদের ঘুমের ওষুধ খাইয়ে তিনি মিলিত হতেন সালিমের সঙ্গে। দুজনের বিয়েতে আপত্তি ওঠায় ২০০৮ সালের ১৪ এপ্রিলের রাতে শবনম কুঠার দিয়ে ছিন্নভিন্ন করে হত্যা করেন বাবা, মা, তিন দাদা, এক বৌদি ও ১০ মাস বয়সী ভাইপোকে। ৭ খুনের তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে শবনম ও সালিমকে। মূল হত্যাকারী শবনমের ফাঁসির আদেশ হয়। সেই আদেশ এখন কার্যকর হওয়ার পথে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাধীন ভারতের ইতিহাসের প্রথমবারের মতো ফাঁসির মঞ্চে নারী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১