সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভ্যাকসিন নিলে সাড়ে ৮ হাজার টাকা পুরস্কার! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে আগেভাগে প্রস্তত বিশ্ববাসী। বিশ্বের প্রতিটি দেশেই পৌঁছে গেছে করোনাভাইরাসের ভ্যাকসিন। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভ্যাকসিন গ্রহণ করলে কর্মীদের ১০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে আট হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে লকডাউনের সময় ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগ দেয় এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট রালফস এবং হ্যারিস টিটারও তাদের অন্তর্ভুক্ত।
সম্প্রতি ক্রোগার জানিয়েছে, তারা সহযোগীদের পুরস্কার হিসেবে বাড়তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

এমন ঘোষণা শুধু ক্রোগার নয়, দেশটির আরো কয়েকটি বড় প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে ভ্যাকসিন নিলে তাদের কর্মীদের পুরস্কৃত করা হবে। এদের মধ্যে রয়েছে বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, ইনস্টাকার্ট, ট্রেডার জো’স, জার্মান সুপার মার্কেট অ্যালদি প্রভৃতি।
দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিং হোমের বাসিন্দাদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে পাবেন ৭৫ বছর বয়শোর্ধ্ব এবং জরুরি খাতের কর্মীরা।
মহামারি করোনাভাইরাসের কারণে ভয়াবহ সংকটে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। সংক্রমণ রোধে লকডাউন জারি করায় সেখানে চাকরি হারিয়েছেন লাখ লাখ মানুষ। নিম্নবিত্তদের দুর্দশা বাড়লেও কপাল খুলেছে উচ্চবিত্তদের। এ সময় বিপুল অর্থ আয় করেছে আমাজন, ওয়ালমার্ট, টেসলার মতো প্রতিষ্ঠানগুলো।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৭০৫ জনের।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাকসিন নিলে সাড়ে ৮ হাজার টাকা পুরস্কার! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১