সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

শীতের মধ্যে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কমেছে শীতের তীব্রতা। কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কাও নেই। তবে শীত যাওয়ার আগেই দেখা দিয়েছে বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
আবহাওয়ার ফেব্রুয়ারির পর্যালোচনায় বলা হয়েছে, দেশে এ মাসে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা করে এ পরিমাপ করা হয়। যেমন ঢাকায় ৩১, ময়মনসিংহ ২২, চট্টগ্রামে ২৪, সিলেটে ৩৪, রাজশাহী ১৮, রংপুরে ১০, খুলনা ৩৩ এবং বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বলা হয়ে থাকে।

অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারিতে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয়। তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে।
জানুয়ারির আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৯৭ দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।
প্রতি মাসের শুরুতেই মাসব্যাপী আবহাওয়া পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হয়। ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতের মধ্যে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১