সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ফেরির তলা ফাটল: অল্পের জন্য ৫০০ মানুষের প্রাণরক্ষা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বাংলাবাজার থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে রওনা হওয়া ফেরি গোলাম মাওলার তলা ফেটে পানি প্রবেশ করতে থাকে। ফেরিটি কাত হয়ে যায়। এ অবস্থায়ই পদ্মা পাড়ি দিয়ে এসে ফেরিটি শিমুলিয়া ঘাটে জরুরি নোঙর করে। পরে দ্রুত যানবাহনগুলো ঘাটে নামিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাম মাওলা নামে ওই ফেরিটি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ২০ মিনিট পর এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার শাফায়েত হোসেন সাংবাদিকদের জানান, ফেরির তলায় কয়েকটি চেম্বারের মধ্যে একটি চেম্বারে পানি উঠছে। চেম্বারটি সনাক্ত করে পাম্প বসিয়ে তা সরানো হচ্ছে। তবে কিভাবে ওই ফেরির তলা ফেটেছে তা জানা যায়নি। ভাসমান ওয়ার্কসপে এটি জরুরি মেরামতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। যানবাহনগুলো অক্ষত অবস্থায় ঘাটে নামতে পারায় ক্ষয়ক্ষতি হয়নি।

বিআইডব্লিউটিসি জানায়, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিটি শিমুলিয়ার উদ্দেশে রওয়ানা হয়। ২০ মিনিট চলার পরই দুর্ঘটনা ঘটে। ফেরিটি শিমুলিয়া ২ নম্বর ঘাটে নোঙর করা অবস্থায়ই মেরামতের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরির তলা ফাটল: অল্পের জন্য ৫০০ মানুষের প্রাণরক্ষা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১