সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সন্দেহ, পরকীয়া সন্দেহে স্বামীকে কপালেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক |
সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সন্দেহ। ছোট ছোট অবিশ্বাসের পাথর জমতে জমতে কখন যে সন্দেহের কঠিন পর্বতে রূপ নেয়, তা জানে না কেউ। এর ফলও হয় মারাত্মক! যেমন, একটি ছবি দেখে সন্দেহ জাগতেই স্বামীকে কোপালেন এক নারী। পরে দেখা গেল, সেই ছবি আসলে তারই।

সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মেক্সিকোর সনোরা রাজ্যের কাজেম এলাকায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে স্বামীর মোবাইল ফোন ঘাটতে ঘাটতে অল্পবয়সী এক নারীর সঙ্গে বেশ কিছু খোলামেলা ছবি খুঁজে পান লিওনোরা। সঙ্গে সঙ্গে মনে বিশ্বাস জন্মায়, তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।

এসময় ক্ষোভে-হিংসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন লিওনোরা যে, স্বামীকে কোনো প্রশ্ন না করেই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তার ওপর। একের পর এক আঘাতে ক্ষত-বিক্ষত করে তোলেন জুয়ান নামে ওই বেচারাকে।

রক্তাক্ত অবস্থায় কোনোমতে স্ত্রীর হাত থেকে ছুরি ছিনিয়ে নিতে সক্ষম হন জুয়ান। এরপরই প্রকাশ্যে আসে আসল রহস্য!

জুয়ানই লিওনোরাকে জানান, ছবির ওই নারী আসলে তিনিই। বেশ কয়েক বছর আগে সম্পর্কের শুরুর দিকে তাদেরই অন্তরঙ্গ মুহূর্তের ছবি সেগুলো। কিছুদিন আগে ছবিগুলো একটি পুরনো ই-মেইলে খুঁজে পান জুয়ান। পরে সেগুলো ফোনে সেভ করে রাখেন।

ছবিতে লিওনোরা নিজেকে চিনতে পারেননি, কারণ তখন তিনি অনেকটাই রোগা ছিলেন, তাছাড়া মুখে মেকাপও ছিল বেশ। এতেই বেঁধেছে ঝামেলা।

তাদের চিৎকার-চেঁচামেচির খবর শুনে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ। তারা আহত অবস্থায় জুয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, আর আটক করে লিওনোরাকে।

অবশ্য স্ত্রীর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ করেননি ভুক্তভোগী স্বামী। এটিকে হয়তো ভালোবাসার নমুনা হিসেবেই দেখছেন তিনি!

সূত্র: ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সন্দেহ, পরকীয়া সন্দেহে স্বামীকে কপালেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১