সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এমন মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে মৃতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে (২৪ জানুয়ারি) রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাদের মরদেহ ওই দেশের হাসপাতালে রয়েছে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসগর প্রধানের ছেলে লিটন মিয়া (৩০)। তার ভাগিনা চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ নলুয়া এলাকার খোকন প্রধানিয়ার ছেলে মেহেদী হাসান (৩০) ও একই এলাকার রফিকুল ইসলাম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (২৫)।

দুর্ঘটনায় মৃত মেহেদী হাসানের চাচাতো ভাই মাসুদ হোসেন জানান, মঙ্গলবার দিনের শুরুতে এই তিনজন পানির ট্যাংক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশে তাদের মৃত্যুর সংবাদ পৌঁছে। এরপর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে মৃতদের মরদেহ দেশে ফিরবে। এমন প্রত্যাশায় রয়েছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১