সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আইএসকে মদদ দিচ্ছে পাকিস্তান, অভিযোগ হিন্দু পরিষদের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইএসকে মদদ দিয়ে পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, ‘বিশ্ব আজকে যখন মানবতার কথা বলছে তখন পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই সারাবিশ্বের মানবতাবাদী মানুষ ও সম্প্রদায়কে নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শুক্রবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক একের পর এক উপাসনালয়, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে পরিষদের নেতাকর্মীরা বাংলাদেশস্থ পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে রওনা দেন

নেতৃবৃন্দ বলেন, ‘পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র ও আইএসের মদদদাতা, সে হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র, মানবাধিকার সংগঠনের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।’

বক্তারা সারাবিশ্বে কোথাও যেন হিন্দুসহ কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার, নিপীড়ন না হয় সেজন্য জোর দাবি জানান। সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও হিন্দু স্বেচ্ছাসেবক জোটের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, হিন্দু পরিষদের আহ্বায়ক সুবীর কান্তি সাহা, সদস্য অপু দাস, দীপঙ্কর শিকদার, সুবীর সাহা ও সাধন কুমার দাসসহ প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইএসকে মদদ দিচ্ছে পাকিস্তান, অভিযোগ হিন্দু পরিষদের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১