সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বদলে যাচ্ছে ফেসবুক! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার পাবলিক পেজ থেকে সরিয়ে নিচ্ছে লাইক বাটন। বুধবার (৬ জানুয়ারি) ফেসবুকের একটি ব্লগ পোষ্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।

এবার থেকে সেলেব্রিটি কিংবা ব্র্যান্ডের পেজগুলোকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে ফেসবুক। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলিব্রেটিরা।
হঠাৎ কেন এমন পরিবর্তন? ফেসবুক জানিয়েছে, ‘আমরা ‘লাইক’ বাটন সরিয়ে নিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে।’

একই সঙ্গে জানানো হয়েছে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। অর্থাৎ এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোন সেলিব্রেটি কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
ইনস্টাগ্রামে এই একইভাবে পাবলিক প্রোফাইলকে ফলো রাখতে পারে নেটিজেনরা। এবার ফেসবুকেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে।
লক্ষ্য রাখা হচ্ছে, কীভাবে পেজ কনভার্সেশনকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকে। তাই পাবলিক ফিগারদের কমেন্টকে কমেন্ট সেকশনের একেবারে উপরে তুলে আনা হচ্ছে। এছাড়াও কমেন্ট বা রেকমেন্ডেশন পোস্ট থেকেও সেই পেজকে ফলো করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বদলে যাচ্ছে ফেসবুক! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১