সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বিএনপির সময় সকাল ৯টায় ভোট শেষ হতো : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নির্বাচনে কারচুপি নিয়ে বিএনপির তোলা অভিযোগ অস্বীকার করে তাদের সময়কার নির্বাচনের অনিয়ম নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, তারা (বিএনপি) ভোট ডাকাতির কথাটা বলে, তারা যে ভোট ডাকাতি করেছে তারপরে তো আমরা ক্ষমতায় আসিনি। এরপরে এরশাদ সাহেবও অনেকদিন ছিলেন, তখনও একটা নির্বাচন হয়েছিল। তাদের সময় সকাল ৯টার মধ্যে অনেক জায়গায় ভোট শেষ হয়ে গেছে, আমার নির্বাচনী এলাকায় ৯টা-১০টার সময় ভোট শেষ করে দিয়েছে। সাড়ে ১০টায় সরকার দলীয় ক্যান্ডিডেট গিয়ে বলেছে এখনো কী ভোট শেষ হয়নি। এগুলোতো তারা করেছে, এ ধরনের নির্বাচনতো আমরা করিনি। তারা নিজেরা হ্যাঁ না ভোট করেছে, না ভোটের বাক্সই ছিল না, এটা কী ধরনের ডাকাতি।

রোববার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির অভিযোগ এখন আগের রাতেই ভোট শেষ হয়ে যাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা এটা বলতেই পারে। তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যায় না কেন? সেখানে গিয়ে কমপ্লেইন দেয় না কেন? তাদের শক্তি আছে কী নেই সেটা তাদের জিজ্ঞেস করেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটা দেখতে দেখতে ১২ বছর হয়ে গেলো, আন্দোলন হবে কবে! বছরের শুরুতে বলে এবার সরকার পতনের আন্দোলন, গণঅভ্যুত্থান করব। গণঅভ্যুত্থান তো দূরের কথা ছোট একটা ঢেউও তৈরি করতে পারেনি। কর্মীদের চাঙা রাখতে তারা এসব বলেন। আমরা তাদের স্পেস দিয়ে রেখেছি। তারাতো ক্ষমতায় থাকাকালে আমাদের দলের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়েছে। রাজনীতির মাঠ কখনোই সুখকর নয়। নেতারা কর্মসূচি ডেকে বাসায় বসে হিন্দি সিনেমা দেখে। বিরোধী দলে থাকাকালে আমাদের সব নেতা মাঠে ছিল, কর্মীরা আসতে পারত না কিন্তু নেতারা থাকত। অথচ তাদের নেতারা বাসায় বসে ফোনে পুলিশের গতিবিধির খবর নেয়।

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি তাদের সাফল্য, কিন্তু তার কৃতিত্ব শেখ হাসিনার, বিএনপিতো সেটা পারে না। শহরের ১ কিলোমিটার রাস্তাজুড়ে তারা মিছিল করতে পারেনি। তারা কী করেছে বেগম জিয়ার মুক্তির জন্য?

মধ্যবর্তী নির্বাচনের দাবিকে তামাশা উল্লেখ করে তিনি বলেন, তারা ২০ দল একসাথে ছিল, কই আন্দোলন করলো? আর মধ্যবর্তী নির্বাচন কী মামা বাড়ির আবদার, কী কারণে মধ্যবর্তী নির্বাচন। জনদাবি ছাড়া এটা কিভাবে বলে। হুট করে বিবৃতি দিয়ে দিলাম মধ্যবর্তী নির্বাচন, এটা তো মামা বাড়ির আবদার! আমরা মধ্যবর্তী নির্বাচনের জন্য মধ্যবর্তী তামাশা চাই না।

মন্ত্রিসভায় রদবদল বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্যানডেমিক পরিস্থিতির কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রধানমন্ত্রী তদারকি করছেন। মন্ত্রিসভার বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যখন মনে করবেন, তবে কোথাও কোনো অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। তবুও রুটিন পরিবর্তন হয়, হয়ত করোনা প্যানডেমিকের কারণে সেটি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সময় সকাল ৯টায় ভোট শেষ হতো : কাদের

আপডেট সময় : ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১